ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ৯:৩৭ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশিদের একজন ইমাম হোসেন রনি (৪০)। দুই মাসের ছুটিতে দেশে ফেরেন গত ফেব্রুয়ারিতে। ৭ ফেব্রুয়ারি শিমু আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রনির।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বড় দেওরা এলাকার আব্দুল লতিফের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ইমাম হাসান রনি। ২০১২ সালে প্রথম বিয়ে করেছিলেন। বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী ২০১৭ সালে ছেলে ইসমাইল হোসেনকে রেখে চলে যায়। নতুন করে আবারও সংসার সাজাতে গেল মাসে বিয়ে করেছিলেন রনি।

গত ২৫ মার্চ সৌদির উদ্দেশে দেশত্যাগ করেন। সৌদি আরবের আবা এলাকার এক প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকেই ওমরাহ পালনের জন্য যাওয়ার পথে ২৭ মার্চ আসির এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশির সঙ্গে তিনিও প্রাণ হারান।

বুধবার সকালে রনিদের বাসায় গিয়ে দেখা যায় তার সদ্যবিবাহিত স্ত্রীর কান্না থামছে না। তিনি বলছিলেন, ‘আমার স্বামীকে তোমরা এনে দাও। আমি তাকে নিয়ে থাকতে চাই। আমি তো এতো টাকা-পয়সা চাইনি। তোমরা আমার স্বামীকে এনে দাও। আমি তাকে ছাড়া বাঁচব না।’

রনির এক ভাই জসিম উদ্দিন বলেন, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে হলেও টঙ্গীর ফকির মার্কেট এলাকায় জমি কিনে বাড়ি করেছেন আমাদের বাবা আব্দুল লতিফ।

জসিম বলেন, ২৫ মার্চ সৌদি আরব যাওয়ার জন্য ভাইকে বিমানবন্দরে দিয়ে আসি। ভালোভাবে পৌঁছেও যায়। ওমরাহ পালন শেষে ১ এপ্রিল কাজে যোগদানের কথা ছিল। কিন্তু ২৭ তারিখ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন পুরো পরিবারের চোখে অন্ধকার।

ছেলে হারিয়ে বাকরূদ্ধ রনির বাবা আব্দুল লতিফ। মাঝে মধ্যে প্রলাপ বকছেন। আবার হুশ ফিরলেই ছেলেকে দেখার আকুতি জানাচ্ছেন।

তিনি জানালেন, ছেলের প্রবাসে অর্জিত টাকা দিয়ে বাড়ি করেছেন। তার টাকাতে সংসারের চাকা সচল ছিল। রনি মারা যাওয়ায় সামনে অনিশ্চিত ভবিষ্যৎ ভর করেছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...