উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০২/২০২৩ ৯:২৮ এএম

কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হরজিত্ সিং সজ্জন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, হরজিত্ সিং সজ্জনের সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সংকট নিরসনে কানাডার তত্পরতাসহ দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আশাবাদী।

কানাডার মন্ত্রী রোহিঙ্গা শিবির সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামি সোমবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলন করবেন কানাডার মন্ত্রী।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...