প্রকাশিত: ০২/০৩/২০২০ ৫:৩২ পিএম

কাদিয়ানি সম্প্রদায়কে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি।

আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কুড়িগ্রাম কওমী ওলামা পরিষদের ইসলামি মহাসম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শাহ আহমদ শফি বলেন, ‘কাদিয়ানি সম্প্রদায়কে না বলুন, তারা নিজেকে নবী দাবি করে। গোলাম আহমেদের অনুসারী যারা তারা জাহান্নামে যাবে।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুনাজিরে জামান আল্লামা নূরুল ইসলাম উলিপুরি।

এ ছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ওলামা পরিষদের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মুফতী জিয়াউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী জামাল উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer