ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ৯:৫৩ পিএম

নির্মাণ কাজ করতে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে কাতার প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত প্রবাসী আবু হানিফ কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বকসচৌকিদার পাড়া এলাকার রফিক আহমদের পুত্র। গত ৬ মাস আগে আবু হানিফ শ্রমিক ভিসায় কাতারে পাড়ি জমায়।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২ টায় কাতারে এ ঘটনা ঘটে। জানা যায়, মাচাংয়ের উপর দাড়িয়ে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করছিল আবু হানিফ। এ সময় বাতাসে মাচাং নড়ে ওঠালে তিন তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানী ইউপি সদস্য নুরুল আজিম জানান, কাতারে নির্মাণ কাজ করে গিয়ে আবু হানিফের মৃত্যু হয়, তার লাশ বর্তমানে কাতারের একটি হাসপাতালে রয়েছে, সব কাগজ পত্র ঠিক হলে সপ্তাহ দুয়েক মধ্যে লাশ দেশে আনা হতে পারে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...