উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১২/২০২২ ১১:০৫ এএম

৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা নয়, মেসিদের জয়ের আনন্দে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকরা। ফুটবলপাগল জাতি হিসেবে উচ্ছ্বসিত বাংলাদেশও। দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা নানাভাবে উদযাপন করছে শিরোপা জয়।

তবে যশোরের ঝিকরগাছায় এ জয়ের আনন্দ নেমে এসেছে বিষাদের ছায়া হয়ে।

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে আর্জেন্টিনার গোলে উল্লাস করতে উপজেলার নিমার্ণাধীন সেতুর ওপর পড়ে রাকিব হোসেন (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার বাসিন্দা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। প্রথমার্ধে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...