প্রকাশিত: ১৮/১১/২০১৬ ৮:২২ পিএম

মো: জয়নাল আবেদীন, কাউখালী (রাঙামাটি) থেকে ::
উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটককৃত ছয় নেতা কর্মীর মুক্তির দাবী জানিয়ে কাউখালীতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকাল এগারোটায় কাউখালী সদরে বিক্ষোভ মিছিল শেষে কচুখালী খেলোয়াড় সমিতির সামনে সমাবেশ করে সংগঠনগুলি।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে কচুখালীতে সমাবেশে মিলিত হয়। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রজ্ঞা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেমেশে বক্তব্য রাখেন, হিল ইউমেন্স ফেডারেশন কাউখালী শাখার সভাপতি কোহেলী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী শাখার সাধারণ সম্পাদক অংচিং মারমা, ইউপিডিএফ নেতা বাবলু চাকমা প্রমূখ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির পেরাছড়া থেকে আটককৃত ইউপিডিএফ সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমাসহ আটককৃত ছয় নেতা কর্মীর মুক্তির দাবী জানান। বক্তারা বলেন, কোন প্রকার মামলা না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার ইউপিডিএফ নিরীহ নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকী। তারা সব নেতা কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবী জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল ইউমেন্স ফেডারেশন অংশগ্রহণ করে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer