প্রকাশিত: ০৭/০৩/২০১৯ ১:৪৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
চট্টগ্রাম মহানগরীর যানজট ও ভোগান্তি কমাতে এবার কর্ণফুলী নদীতে ‘ওয়াটার বাস’ চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আগামী জুন মাস থেকে নগরের সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট পর্যন্ত এ সার্ভিস চলবে বলে জানা গেছে।

মূল শহর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কের মোড়ে মোড়ে মাত্রাতিরিক্ত যানজটে পড়া যাত্রীদের ভোগান্তি দূর করতে বিকল্প রোড হিসেবে নদীপথে এ বাস চলাচল করবে। বর্তমানে জাহাজে বিমানবন্দর থেকে সদরঘাট যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তবে এ সেবা চালু হলে ২০ মিনিটে এ পথ পাড়ি দেয়া যাবে।

বন্দর সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৩০ আসনের দ্রুতগতির চারটি ওয়াটার বাস নামানোর কাজ শুরু হয়েছে। এরইমধ্যে চারটি ওয়াটার বাস নির্মাণের কাজও শুরু হয়েছে। এজন্য চিটাগাং ড্রাইডকের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করেছে বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের সঙ্গে চুক্তিও সম্পন্ন করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সদরঘাটের সি-রিসোর্সেস কোম্পানির পূর্বপাশে যাত্রীদের সুবিধার্থে টার্মিনাল নির্মাণের কাজ চলছে। শিগগিরই এর সুফল ভোগ করা যাবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...