প্রকাশিত: ০৯/০৯/২০২১ ১:৩৮ পিএম

ইমাম খাইর::

কক্সবাজারে করোনায় ২ রোহিঙ্গাসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে একজন হোপ-সারি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে, বাকি চারজন জেলা সদর হাসপাতালে মারা গেছে।

কক্সবাজার সিভিল সার্জ অফিস থেকে প্রকাশিত গত ২৪ ঘণ্টার (৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী- উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নুর বেগম (৬০) নামক মহিলা মারা গেছেন হোপ-সারি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে। তিনি সেখানে চারদিন চিকিৎসাধীন ছিলেন।

সদর হাসপাতালে ১৮ দিন চিকিৎসা শেষে মারা গেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২-ডব্লিউ এর বাসিন্দা নুর আহমদ (৬৯)।

এছাড়া জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চারদিন পরে উখিয়ার নুরুল আমিন (৬৯), আইসিইউতে দুইদিন পর চকরিয়ার মুসলিমা খাতুন (৯০) এবং ৫ দিন চিকিৎসা শেষে রামুর নবী আহমদ (৮৫) এর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৫ জনের কেউ করোনার টিকা দেয় নি।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মারা গেছে ২৭৪ জন। সেখানে সদরে ১১১, চকরিয়া ৩২, পেকুয়া ১১, কুতুবদিয়া ৪, মহেশখালী ৭, রামু ২৪, উখিয়া ৫৫ এবং টেকনাফে ৩০ জন। -তথ্য সুত্র: সিভিল সার্জন অফিস।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer