প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৭:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
বাংলাদেশের দুটি ওষুধ কোম্পানি করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত জাপানি একটি ওষুধ তৈরি করেছে। ওষুধটির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। তোয়ামা কেমিক্যাল নামে একটি জাপানি কোম্পানি ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য অ্যাভিগান ব্র্যান্ড নাম দিয়ে ওই ওষুধটি তৈরি করেছিল। চীন আগেই জানিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওষুধটি কার্যকর। যদিও জাপান ও দক্ষিণ কোরিয়া এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পক্ষপাতি।

ফ্যাভিপিরাভির জেনেরিকের ওষুধটি তৈরি করছে বাংলাদেশের দুই ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা। এর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রেমডেসিভির জেনেরিকের একটি ছাড়া করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত সব ওষুধই তৈরি করছে। যদিও এসবের বেশিরভাগই এখনও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে। বিকন ও বেক্সিমকো ছাড়াও জিসকা ফার্মাসিউটিক্যালস নামে আরও একটি প্রতিষ্ঠান ওষুধটি তৈরির অনুমোদন নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে।

অন্যদিকে ওষুধ উৎপাদনকারী কোম্পানি বিকন ফার্মা ফ্যাভিপিরাভির ওষুধটি তৈরি করে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দিয়েছে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মতি মিললে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যাবে। সুত্র,চট্টগ্রাম প্রতিদিন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer