প্রকাশিত: ২৫/০৭/২০২১ ৭:৪২ পিএম

করোনা প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির অস্তিত্ব কেবল কাগজে কলমে। জেলা প্রশাসকরা বলছেন, প্রন্তিক পর্যায়ে রোগী শনাক্ত ও তাদের দ্রুত আইসোলেশন সেন্টারে নিতে সহায়তার করতেই গঠন করা হয় এই সব কমিটি। সরকারি কর্মকর্তাদের প্রধান করে গঠিত কমিটিগুলোতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রতিনিধিদের।

তবে ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যানরা বলছে, এই কমিটির কোনো সভায় কখনোই তাদের ডাকা হয়নি। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক পর্যায়ের এই কমিটিগুলো কার্যকর করা হলে সংক্রমণ অনেকাংশেই রোধ করা সম্ভব হতো।

করোনা সংক্রমণ রোধে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছিল সরকার। করোনা ব্যবস্থাপনা নামের ওই কমিটি এখনও আছে কাগজে-কলমে।

কমিটির কাজ ছিল

-গ্রামে রোগী খোঁজা
-প্রাথমিক পর্যায়ে হাসপাতালে নেয়া

প্রশাসনের শীর্ষ কর্তাদের প্রধান করে গঠন করা কমিটিতে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু এই জনপ্রতিনিধিরা শুরু থেকেই উপেক্ষিত। অনেককে সভাতেও ডাকা হয়নি।

গত বছরের মার্চ থেকে এই কমিটি কার্যকর আছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

তবে জনস্বাস্থ্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, এমন কমিটির কথা তারা শুনেছেন। কিন্তু কার্যকর আছে-এমনটা জানেন না।

করোনা সংক্রমণ রোধে সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer