প্রকাশিত: ১৮/০৬/২০২০ ৫:৪৯ পিএম

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে দায়িত্ব দেবে, বাংলাদেশ সেনাবাহিনী তা পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সেনাপ্রধান বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকার সেনাবাহিনীকে যে দায়িত্ব দিবে, সেটা পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী পালন করবে। করোনা মোকাবেলায় দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালের সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।

সেনাপ্রধান আরও বলেন, করোনা মোকাবেলায় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আর করোনায় এ পর্যস্ত সেনাবাহিনী সদস্য ও তাদের উপর নির্ভরশীল এমন ৪ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া ২৬ জনের মধ্যে মাত্র দুইজন চাকুরিরত সেনা সদস্য বলে জানান সেনাপ্রধান।

এরআগে বেলা ১১টায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এবার কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। যার মধ্যে ২৩১ জন পুরুষ ও ২৪ জন নারী অফিসার রয়েছেন।

এবছরর সব বিষয়ে কৃতিত্ব দেখিয়ে ব্যাটলিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ সোর্ড অব অনার লাভ করেন।

এছাড়া সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। সুত্র:চ্যানেল আই

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer