প্রকাশিত: ৩০/০৬/২০২০ ৬:০৫ পিএম
ফাইল ছবি

করোনা পরিস্থিতি মোকাবিলা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টেলিফোন আলাপে দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আলোচনা করেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়। সেখানে মার্কিন মুখপাত্র মর্গান অর্টাগাস এক বিবৃতিতে জানান, দুই দেশের মন্ত্রীর মধ্যে ফোনালাপে চার কোটি ৩০ লাখ ডলারেরও বেশি করোনা সহায়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এই টাকা এরইমধ্যে বাংলাদেশকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া করোনায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা সামগ্রী উৎপাদন করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভূমিকা রাখার বিষয়টিও উঠে আসে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার মাধ্যমে উদারতা অব্যাহত রাখায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র অর্তাগাস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা।’

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় ৮২ কোটি ডলার সহায়তা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তার বেশিরভাগই বাংলাদেশে পরিচালিত একাধিক কর্মসূচিতে ব্যয় হয়েছে।

এছাড়া দুই পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের স্বার্থে স্বচ্ছতা এবং তথ্যপ্রাপ্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer