প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮/১১/২০২৫ ৬:০২ পিএম


রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটি আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ নভেম্বরের এই অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাইস্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় ডব্লিউএফপি মোট ১ হাজার ৯০০ পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করে। প্রতিটি পরিবার পাঁচ কেজি ওজনের একটি করে এইচইবি কার্টন পেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতিতে এই বিস্কুট অত্যন্ত কার্যকর, কারণ এটি খাওয়ার জন্য রান্না বা পানির কোনো প্রয়োজন হয় না। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ এইচইবি আগামী কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে।

ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, “আজকের বিতরণের পরও আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাব। প্রয়োজনে ডব্লিউএফপি অতিরিক্ত সহায়তা দিতেও প্রস্তুত।”

উল্লেখ্য, ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে জরুরি সহায়তা, স্কুল ফিডিং কর্মসূচি এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে লাখো মানুষকে সহায়তা দিয়ে আসছে। শুধু ২০২৪ সালেই ঘূর্ণিঝড় রেমালসহ একাধিক বন্যার পর সংস্থাটি প্রায় ২৮ লাখ মানুষের কাছে খাদ্য, অর্থ ও পুনরুদ্ধার সহায়তা পৌঁছে দিয়েছিল।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...