প্রকাশিত: ২২/০৮/২০১৯ ৮:০০ পিএম

আতিকুর রহমান মানিক:
সড়ক দুর্ঘটনায় আহত শিশু মোঃ তামিমকে বাঁচানো গেলনা। ৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল সে। নিহত তামিম (৪) রামু উপজেলার হিমছড়ির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
তামিমদের নিকটাত্নীয় নোবেল জানান, গত ১৩ আগষ্ট বিকালে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে রাস্তা পার হচ্ছিল তামিম। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগামী সিএনজি বেবিট্যাক্সি (কক্সবাজার থ ১১ – ৪১৪৬) তাঁকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় শিশুটি। তাৎক্ষনিক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
সেখানে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল বিকাল ৪ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তামিম।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়িটি আটক করেছে হিমছড়ি ফাঁড়ির পুলিশ।তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...