মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৬/০১/২০২৩ ৮:৫৫ এএম

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে তাপ্তি চাকমা (১৭১৫৯) কে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাপ্তি চাকমা সহ ১১ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

কক্সবাজারের এডিসি পদে নিয়োগ পাওয়া তাপ্তি চাকমা বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা পদে কর্মরত আছেন। এর আগে তিনি কুমিল্লা জেলার হোমনা’র ইউএনও হিসাবে ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ২০২০ সালের ২০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ ইতিমধ্যে সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...