উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৮/২০২৩ ৭:৫০ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের কলাতলীতে পরিত্যক্ত একটি হ্যাচারীতে বশির আহমেদ নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ আগষ্ট) রাত ১২ টা দিকে দক্ষিণ কলাতলি মেম্বার ঘাটা নামক জায়গায় পরিত্যক্ত সীমুজি হ্যাচারিতে লাশটি দেখতে পায় স্হানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ এসে কপালে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করলে স্হানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।

নিহত বশির আহমদ কুমিল্লা বড়ুরা থানার বাসিন্দা আবু তাহের ছেলে। কিন্তু তিনি কক্সবাজার শহরে কলাতলিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

ঘটনাস্থলে কান্নারত নিহত বশির আহমদের স্ত্রী রাশেদা বেগম জানান, ” স্হানীয়দের মাধ্যমে খবর পাই আমার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।”

স্হানীয় একটি সুত্র বলছে, বশিরের খুচরা মাদক (গাঁজা) বিক্রির সাথে সম্পৃক্ততা ছিলো। তার দেহ পড়েছিল মাদকাসক্তদের আড্ডাখানা হিসেবে পরিচিত পরিত্যক্ত এবং নির্জন একটি জায়গায়।

ঐ জায়গায় প্রতিরাতে বসে মাদকের আসর। তাই ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে।

তবে মাদকের বিষয়টি সামনে আসলেও স্হানীয় জনপ্রতিনিধি এবং বশিরের পরিবারের স্বজনদের দাবি, সাগর থেকে পোনা আহরণ করে জীবন জীবিকা চালানো বশির মাদক কিংবা অবৈধ কার্যকলাপের সাথে কখনো জড়িত ছিলেন না।

পুলিশ এবং সিআইডি হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...