ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ৯:১৫ এএম

কক্সবাজারের কলাতলীতে তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে সাফানা খান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সাফানা খান ঢাকা ওয়ারি এলাকার মনিরুজ্জামানের মেয়ে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়ারি এলাকা থেকে মনিরুজ্জামান নামে এক পর্যটক কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের ৫০৪নং কক্ষে উঠেন। বিকেল ৫টার দিকে হোটেলের সুইমিং পুলে গোসল করতে যান। এ সময় মেয়েকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছিলেন মনিরুজ্জামান। একসময় বাবার হাত থেকে ছুটে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশুটি।

হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সুইমিংপুলে নামার আগে শিশুদের খেয়াল রাখার জন্য হোটেল কর্তপক্ষের পক্ষ থেকে বলা হয়। এ সংক্রান্ত সাইনবোর্ডও রয়েছে। আজ দুপুরে মনিরুজ্জামান আমাদের হোটেলের একটি কক্ষে ওঠেন। বিকেলের দিকে তিনি সুইমিংপুলে গোসল করতে নামেন। এ সময় তার কন্যাকে পুলের পাশে বসিয়ে রাখেন। তখন অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে হোটেলের স্টাফরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer