প্রকাশিত: ০৪/০৭/২০২১ ৯:৩৪ পিএম

ইমাম খাইর::
সরকার নির্দেশিত লকডাউন আইন অমান্য, অনর্থক ঘোরাঘুরিসহ নানা অভিযোগে কক্সবাজার জেলায় ২১৪ জনকে ১ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ জুলাই) দিনব্যাপী পরিচালিত ৩০ অভিযানে মামলা হয়েছে ২০৭ টি। তবে, কাউকে কারাদন্ড দেয়া হয় নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এই তথ্য জানিয়েছেন।

সাত দিনের লকডাউনের প্রথম দিন (১ জুলাই) ১৭২ জনকে ৯১,৬৫০ টাকা এবং দ্বিতীয় দিন (২ জুলাই) ২১৮ জনকে ১ লক্ষ ৮৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

তৃতীয় দিন (৩ জুলাই) ২২৫ জনকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এদিন মোট ৩৩টি অভিযানে মামলা হয়েছে ২০৯টি। মোবাইল কোর্টের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে ৩ জনকে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আরোপিত কঠোর বিধি-নিষেধের ফলে কর্মহীন অটোচালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার শহরের বিভিন্ন স্পটে খাবার সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...