প্রকাশিত: ২৯/১১/২০২১ ৩:৩৭ পিএম

কক্সবাজারের কৈয়ারবিল ইউনিয়ন নির্বাচনে মাত্র ৯৯ ভোট পেয়েছেন আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ পাননি জান্নাতল বকেয়া। ফলে তার জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন অফিস।

রিটার্নিং কর্মকর্তার মতে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিতে ভোট পড়েছে ৯ হাজার ৯৯৮ টি। নৌকা প্রতীকের প্রার্থী জন্নাতুল বকেয়া পেয়েছেন ৯৯ ভোট।

কক্সবাজারে ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৫ টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাই ও ব্যালটবক্স ভাঙচুরের কারণে নির্বাচন স্থগিত করা হয় বারবাকিয়া ইউনিয়নে।

কক্সবাজার ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৯ টিতে দলটির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। রাইজিংবিডি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...