প্রকাশিত: ০৪/১১/২০২০ ১০:১৮ এএম

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৬টি রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার বিভিন্ন রেস্তোরায় যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে কয়লা রেস্টুরেন্ট, কাশফুল রেস্টুরেন্ট, কাশবন রেস্টুরেন্ট,পউষী বাংলা রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজ, ইনসানিয়াত রেস্তোরাঁ ও আল বোগদাদিয়া রেস্তোরাঁ সহ মোট ৬টি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান,শহরের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, রান্নাঘরে সদ্য কাটা মুরগির উচ্ছিষ্ট ও কাটা পা রাখা। একই ফ্রিজে কাঁচা মাংস, মসলা,ড্রামে অপরিস্কারভাবে কাটা সবজি রাখা। রান্নাঘরও অপরিচ্ছন্ন। প্রতিটি হোটেল অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছিল, খাবারে ঢাকনা দেওয়া ছিল না।

তিনি আরও জানান,জেলাবাসী ও ভ্রমনে আসা পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer