প্রকাশিত: ১৪/০৩/২০১৮ ৬:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে ৩০০ কোটি ডলার ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মিত হচ্ছে।
এ লক্ষ্যে মিতসুবিশি করপোরেশন ও এর সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড গ্যাস ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশের সামিট করপোরেশন।
গত মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিম হং কিয়াংয়ের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।
রয়টার্স এক খবরে বলেছে, এই সমঝোতা স্মারকের আওতায় কোম্পানিগুলো যৌথ উদ্যোগে মাতারবাড়িতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করবে। টার্মিনাল থেকে দিনে ১৫০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা যাবে।
একইসঙ্গে ১২০০ মেগাওয়াটের দুটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র, তার জন্য উচ্চ ভোল্টেজের সরবরাহ লাইন প্রতিষ্ঠা এবং এলএনজি আমদানি করবে তারা।
সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি চাহিদা পূরণে এই স্মারক সই সামিট পাওয়ার ইন্টারন্যাশকে আরও এগিয়ে নেবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer