ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:১১ পিএম

কক্সবাজার শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানোর অপরাধে বাহারছড়া বাজারের তিনটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ঘুন গাছতলা বাজারে ক্রয় রশিদ না দেখাতে পারা ও অতিরিক্ত মূল্য দাবি করায় তিনজন তরমুজ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অতিরিক্ত মূল্য, পণ্যের গায়ে ট্যাগ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা করে না রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অপরাধে কলাতলীর গ্রিন ভ্যালি সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দাম, রান্নাঘরের পরিবেশ উপযুক্ত না রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকার অপরাধে জামান রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...