ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৩ ৯:২১ এএম

কক্সবাজারের চকরিয়ায় র্যাবের অভিযানে ভ্যাট ফাঁকি দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ১৬২টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাতে র্যাকবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের মোবাইল সপ এবং মোবাইল সার্ভিসিং এর তিনটি দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট দোকান মালিকরা চোরাই পথে এসব মোবাইল ফোন সেট এনে মজুদ রেখে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় করে আসছেন।
র্যা ব-১৫, কক্সবাজার ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে র্যা বের সিপিএসসি এর একটি দল চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। ওইসময় মার্কেটের জিসান মাল্টিসপ এন্ড ডিজাইন সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া শহরের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট দোকানের মালিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খানঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০), ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকান মালিক চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক (২২) ও টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট নামের দোকান মালিক চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।

র্যা ব কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সরকারি ভ্যাট ফাঁক দিয়ে চোরাই পথে মোবাইল ফোন সেট এনে অবৈধভাবে এ ব্যবসার সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় পরবর্তী বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ নিজ দোকানের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে। রোববার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...