প্রকাশিত: ১৯/০৯/২০২১ ১২:০৬ পিএম

কক্সবাজারে ১৪ ইউনিয়ন ও ২ পৌরসভায় ভোটগ্রহণ হবে ২০ সেপ্টেম্বর। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। স্থানীয়রা নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করলেও নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার ডিসি মো. মামুনুর রশীদ জানান, নির্বাচনে যদি কোনো প্রার্থী সহিংসতার চেষ্টা করে, তাহলে তিনি যতই শক্তিশালী এমনকি পরিচিত বা অপরিচিত প্রার্থী হোক না কেন, তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে বহিরাগত বা রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্বাচনি এলাকায় ঢুকতে দেওয়া হবে না।

মহেশখালী পৌর এলাকার অনেকে নাম গোপন রাখা শর্তে সময়ের আলোকে জানান, স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক ও জেলা আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র রাজাকার পুত্র মকসুদ মিয়া। গতবার ও এবারও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরওয়ার আজম বিএ। যিনি আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা তার প্রচুর সমর্থক থাকায় গতবারও ভোটের দিন ৪ জন নিহত হন গোলাগুলিতে। এবারও ঝামেলা হবে আরও বেশি।

এদিকে ১৪ ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে বিএনপির প্রার্থী না থাকলেও ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী রয়েছে মাঠে। ইতোমধ্যে ১২ জন আওয়ামী লীগ নেতা যারা দলের বাইরে সিদ্ধান্তে গিয়ে নির্বাচন করছেন তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ১৪ ইউনিয়ন হলো- মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরুং। পেকুয়ার টেটং। টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং। এ ছাড়া দুই পৌরসভা হচ্ছে চকরিয়া ও মহেশখালী। সুত্র: সময়ের আলো

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer