প্রকাশিত: ২৪/০২/২০২০ ১২:২৯ পিএম
ছবি-প্রতীকী

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সদরের পিএমখালীতে বেপরোয়া ডাম্পার চাপায় প্রাণ গেল এক সৌদি প্রবাসির। তার নাম শফি উল্লাহ (৩৫)। তিনি পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ির নুর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শফি উল্লাহর অাত্মীয় সাংবাদিক সোয়েব সাঈদ।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘাটা স্টেশনে কেনাকাটা করার সময় একটি বেপরোয়া পিকআপ শফি উল্লাহকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার সময় রাত সাড়ে ১২ টায় তিনি প্রাণ হারান। নিহত শফি উল্লাহ কয়েকমাস পূর্বে তিনি দেশে আসেন এবং আগামী ৫ মার্চ সৌদি ফেরার কথা ছিলো। তিনি ১ কন্যা সন্তানের জনক।

এদিকে সোমবার সকালে জানাযা শেষে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer