প্রকাশিত: ২৮/১২/২০২১ ৯:০৫ এএম

কক্সবাজার শহরের এক স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে আশিক নামে এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিন সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে গত ১৩ ডিসেম্বর তুলে নিয়ে দুদিন কক্সবাজার শহরে কলাতলীর হোটেল-মোটেল জোনের একটি হোটেলে আটকে রেখে ধর্ষণ করে আশিক। গত ১৮ ডিসেম্বর এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান অভিযুক্ত আশিক।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন-কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আশিক (২৭) ও তার মা রাজিয়া বেগম (৫৫), বাবা নজরুল ইসলাম (৬০), ভাই মো. কামরুল (৩৪) এবং শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. হায়দার ওরফে হায়দার মেম্বারের ছেলে রিয়াজ উদ্দিন (৪০)

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...