ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ৪:৫৯ এএম

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া বাস ও ডাম্পারের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ডাম্পার পাশের একটি দোকানে ঢুকে পড়লে এই দূর্ঘটনা হয়।

শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক আহমদ (৭৫) লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ. ম. মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেটের চাচা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে জিদ্দাবাজার স্টেশনের কাছে একটি ডাম্পারকে ধাক্কা দেয় যাত্রীবাহী সৌদিয়া বাস। এতে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এহেসানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা দুইজন চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে রফিক আহমদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer