উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১২/২০২৩ ৬:৪১ পিএম
Single Page Top

কক্সবাজার শহরের কলাতলীতে সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাতের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববারর (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এতথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), মোহাম্মদ ইউসূফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোহাম্মদ আবির (১৯) ও ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে সৌদি আরবের নাগরিক আল হুদায়বি খালিদ মোহাম্মদের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাবু গ্রুপের বাবুসহ ৬ জন। ব্যাগ নিতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

এ ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ। পরে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, গ্রুপের আরও দুইজন শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার বাবু ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer