ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১০:৪০ পিএম

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু(২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী।

তথ্য সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিল, সে জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি৷ এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...