প্রকাশিত: ১৬/০২/২০২২ ৬:২৬ এএম

কক্সবাজার সদর হাসপাতালে নজির আহমদ (৫৫) নামে এক রোহিঙ্গা কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নেছার আলম।

নিহত নজির আহমদ উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক জি, শেড ১৪ এর বাসিন্দা ওয়াজ উল্লাহর ছেলে।

জেল সুপার নেছার আলম বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলে নজির আহমদকে কারাগারে নেয়া হয়।

উখিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেল সুপার মো. নেছার আলম

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...