প্রকাশিত: ১৬/০৬/২০১৯ ৯:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা চলবে চলবে ১৫জুন থেকে ২২ জুন পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বই জ্ঞানের আধার। পৃথিবীর সকল জ্ঞান বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে। কোনো পাঠক যখন বইয়ের পাতা খুলে, তখন ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে, কথা বলতে শুরু করে পাঠকের সঙ্গে। জ্ঞানের আলো তখন পাঠককে আলোকিত করে। পাঠকের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্ব চরাচরে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাজাহান আলির সভাপতিত্বে শনিবার (১৫ জুন) সকালে পাবলিক হল মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইনষ্টিটিউটের মহাপরিচালাক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাড. তাপস রক্ষিত প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। বই মেলায় মোট ৩৮ টি স্টল অংশ নিয়েছে। এরমধ্যে কক্সবাজার সাহিত্য একাডেমী ছাড়া বাকি ৩৭ টি ঢাকা ও চট্টগ্রামের প্রকাশনী।

এরআগে একই দিন সকালে সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ড. মো. আবু হনা মোস্তফা কামাল এনডিসিসহ অন্যান্য অতিথিরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল), বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাড. তাপস রক্ষিতসহ অন্যান্যরা তাঁদের স্বাগত জানান।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...