প্রকাশিত: ০৮/০৮/২০১৯ ৯:৫৮ এএম

নিউজ ডেস্ক:
কক্সবাজারে শিক্ষকের হাতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী যৌন হয়রানির স্বীকার হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।

ঐ শিক্ষার্থীর বড় বোনের অভিযোগ, তার ছোট বোন কক্সবাজার শহরের বাহারছড়াস্থ কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ছবি আকার শিক্ষক বোরহান উদ্দিনের (৩০) কাছে পড়তে গিয়েছিলো। এসময় ঐ শিক্ষক ৪ তলার একটি শ্রেণীকক্ষে যৌন নির্যাতন করে। অভিযুক্ত শিক্ষক শহরের মধ্যম বাহারছড়ার মোহাম্মদ ইকবালের ছেলে। তিনি কক্সবাজার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক।

পরে শিশুর বড় বোনের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা ঐ শিক্ষককে ধরে পুলিশে দেয়।

কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জনান, শিশু যৌন নিপীড়নের ঘটনার খরব পেয়ে এসআই সাইফুলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযুক্ত যুবক বোরহান উদ্দিনকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে অভিযুক্ত বোরহান উদ্দিন শিশুটিকে যৌন নিপীড়ন করেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...