প্রকাশিত: ১৮/১২/২০১৮ ৪:০৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে মাদ্রাসার এক শিশু ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে।
নিহত শিশুটির নাম মোহাম্মদ এমরাম। সে মাতারবাড়ির মগডেইল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রসা ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে।
নিহত শিশুর চাচা আমির হোসেন জানান, এমরাম স্থানীয় ইউনিসিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগে ৪র্থ শ্রেণিতে পড়তো। গত কয়েকদিন সে মাদ্রাসায় অনুপস্থিত ছিল।
আজ সকালে শিশুটির মা ওই ছাত্রকে নিয়ে মাদ্রাসায় যান এবং ক্লাসে বসিয়ে দিয়ে আসেন। পরে মা বাড়ি ফিরে আসার পর শ্রেণি শিক্ষক মৌলানা মো. হামিদ শিশুটি কঠিন শান্তি দেন। মারধরের এক পর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।
এ সময় শিক্ষকরা শিশুটি মারা গেছে মনে করে ঘটনা ভিন্নখানে প্রবাহিত করার জন্য শিশুটির গলায় ফাঁস লাগিয়ে মাদ্রাসার জানালার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে শিশুটিকে এ অবস্থায় রেখে কক্ষটি তালা লাগিয়ে মাদ্রাসা শিক্ষকরা পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। ধাওয়া করে অভিযুক্ত শিক্ষকসহ অন্য শিক্ষকদের আটক করে মাদ্রাসায় নিয়ে আসে। বর্তমানে শিক্ষকরা মাদ্রাসায় অবরুদ্ধ রয়েছেন। শিশুটিও মাদ্রাসা কক্ষে রয়েছে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer