ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ৬:৪৫ এএম

মো নেজাম উদ্দিন, কক্সবাজার::
কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে গোপনে সংরক্ষিত হচ্ছিলো বিরল প্রজাতির বনমোরগ! তবে রক্ষা পেল না শেষ রক্ষা—গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রেঞ্জের অভিযানে জব্দ করা হয়েছে ৩টি লাল বনমোরগ। অভিযানে হাতেনাতে আটক হয়েছে দুইজন।

শনিবার (৩ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কক্সবাজার সদর এলাকায় অবস্থিত “এঞ্জেল রিসোর্ট”-এর “হাঁসের হাঁড়ি” নামক রেস্টুরেন্টে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরে ৩টি লাল বনমোরগ বেঁধে রাখা হয়েছে। এ সময় রেস্টুরেন্ট স্টাফরা দৌড়ে পালাতে চেষ্টা করলে দু’জনকে হাতে নাতে আটক করা হয়। আটকরা হলেন—শহিদুল ইসলাম ও আরাফাত।

উদ্ধারকৃত বনমোরগগুলো বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত প্রজাতি। আইন অনুযায়ী এদের ধরা, শিকার, হত্যা, পরিবহন বা ব্যবসা করা দণ্ডনীয় অপরাধ। আটক আসামীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে বন মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুর হকের নির্দেশে, হিমছড়ি টহল ফাঁড়ির মো. তানভীর আলমের নেতৃত্বে। অভিযানে অংশ নেয় ইনানি রেঞ্জ ও বিশেষ টহল দলের সদস্যরা।

বিকেলে আদালতের নির্দেশে উদ্ধারকৃত বনমোরগগুলো দরিয়ানগর বনের গভীরে অবমুক্ত করা হয়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...