ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ৯:৫৬ পিএম

কক্সবাজার শহরের সুগন্ধা মোড় থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা ভাড়া দেওয়া মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার (২৬এপ্রিল)দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) নাফিস ইনতেসার নাফি নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৪টি মোটরসাইকেল, জব্দ করা হয়। একই সঙ্গে রাউন্ডিং ট্রিপ রেন্ট এ বাইককে ৭৯হাজার ৫শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) নাফিস ইনতেসার নাফি।

তিনি বলেন, মেরিন ড্রাইভ ও সুগন্ধা পয়েন্টে বেপরোয়া অবৈধ রেন্ট বাইকের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় অভিযান পরিচলনা করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার,অবৈধ লাইসেন্সবিহীন রেন্ট বাইক ও নাম্বারপ্লেট বিহীন বাইকের বিরুদ্ধে অভিযান করা হয়েছে সড়ক দূর্ঘটনা এড়াতে।এইসকল রেন্ট বাইকের মালিকরা পর্যটকদের কাছ থেকে লাইসেন্স না নিয়ে এমনকি হেলমেট না দিয়ে এইসকল বাইক ভাড়া দিয়ে থাকে |এতে মেরিন ড্রাইভ রোডে সড়ক দূর্ঘটনাসহ আরও জটিলতার সৃষ্টি হয়েছে | লাইসেন্সবিহীন,হেলমেট বিহীন -অপ্রাপ্তবয়স্ক চালক, অবৈধ পার্কিংসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ র বিভিন্ন ধারার ১১ মামলায় ৭৯হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বেশ কিছু গাড়িও জব্দ করা হয়। মেরিন ড্রাইভ সড়ক ও সুগন্ধা পয়েন্ট এসব অভিযান পরিচলনা করা হয়। এসব অবৈধ রেন্ট বাইকের বিরুদ্ধে জরিমানা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয়েছে।

প্রাথমিক ভাবে জরিমানা ও হুশিয়ারি দিয়ে সমস্যা সমাধানে চেষ্টা করা হয়েছে । এটি অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer