বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২১/০২/২০২৬ ৯:২৪ এএম

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানসহ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে বিভিন্ন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়ে জানিয়ে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান জানান, রাষ্ট্রের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জেলায় যথাযথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন ছাত্রসমাজের আত্মত্যাগ জাতিকে আজও প্রেরণা জোগায়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির আত্মপরিচয় সুদৃঢ় হয় এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer