উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ৫:৫৯ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় ২ জনকে আটক করেছে জেলা প্রশাসন। রোববার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আশরাফ আলি ও স্বাস্থ্য সহকারী হাসান মুরাদ সিদ্দিকি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বানিয়ারছড়া এলাকায় গুদাম এবং বিভিন্ন দোকান থেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই ব্যক্তি টাকা আদায় করছে এই ধরনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে দেখা যায় তারা দুজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তারা যেভাবে দোকান থেকে টাকা নেয় এটা বেআইনি।

তিনি আরও জানান, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উত্তোলনকৃত টাকা এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর তাদের হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত বলেন, দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...