প্রকাশিত: ২১/০৪/২০২২ ৫:৩৩ পিএম

কক্সবাজারের আলোচিত মোরশেদ আলী হত্যা মামলায় গ্রেফতার ৭ জনের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর সিদ্দিকী এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালত পুলিশ পরিদর্শক মো. সারওয়ার আলম। তিনি জানান, তদন্ত কর্মকর্তার তরফ থেকে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- মো. আলী, মাহমুদুল হক, দিদারুল আলম, আব্দুল আজিজ, আব্দুল্লাহ, ওমর ফারুক ও নুরুল হক।

গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ ইফতার সামগ্রী কেনার জন্য স্থানীয় চেরাংঘর স্টেশনে গেলে সেখানে তাকে ঘিরে ধরে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করে পরিবার

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer