বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০৬/২০২৩ ২:৩১ পিএম

বিশেষ সফটওয়্যার দিয়ে মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে বিক্রি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব ।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী (পরিচালক ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে বুধবার অভিযান চালিয়ে ৫৫টি চোরাই মোবাইল, আইএমইআই পরিবর্তনের ১১টি ডিভাইস, ৪টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি পিসি ও অবৈধ মোবাইল বিক্রির নগদ ছাব্বিশ হাজার পাঁচশত টাকাসহ আইএমইআই পরিবর্তন করে ফোন বিক্রয় চক্রের সিন্ডিকেটের প্রধান দলনেতা মোর্শেদসহ তাদের চক্রের ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলো, সিন্ডিকেটের প্রধান কক্সবাজারের পেকুয়া উপজেলার হাজীরঘোনার মো. মোর্শেদ (২৯), চকরিয়ার বিএমচরের মিজবা উদ্দীন (২৪), চকরিয়ার প্রহরচান্দা এলাকার আমিনুল ইসলাম (২৬) ও মনিরুল ইসলাম (২০) চকরিয়ার শহীদুল ইসলাম (২৯)।

মো. আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারের চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিজবা উদ্দীন নামে একজন চোরাই মোবাইল বিক্রেতাকে প্রথমে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রংধনু সেল কেয়ার ও সফটওয়্যার ভিলেজ নামক মোবাইল দোকানে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ও সরঞ্জামসহ বাকি চারজনকে গ্রেফতার করে র‍্যাব।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer