ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ৯:৪০ এএম
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার বাটাখালী ব্রিজের উপর তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন চকরিয়া থানার অফিসার (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী মোহাম্মদ করিম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. আলী আহমদের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী কালবেলাকে জানান, চকরিয়া বাটাখালী ব্রিজের উপর থেকে মোটরসাইকেল নিয়ে ৪ হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়ার জন্য খলিল নামের এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি হয়। সেই চুক্তিতে ইয়াবা পাচার করতে আগ্রহী হয় মোহাম্মদ করিম।

থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম জানায়, ৮ হাজার টাকার বিনিময়ে সে ইয়াবা পাচারকাজে জড়িত হয়। তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

ওসি মোহাম্মদ আলী আরও জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত করিমকে জিজ্ঞাসাবাদ করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা ব্যবসা ও পাচার কাজের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান ওসি।

ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...