প্রকাশিত: ১৯/০৪/২০২১ ১০:৫০ এএম

কক্সবাজার ও চট্টগ্রামসহ মিয়াননমার সীমান্তবর্তী এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ২৪ মিনিট ৩৩ সেকেন্ডে মাঝারি মাত্রার এ ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি জহিরুল ইসলাম জানান।

ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে, চট্টগ্রাম থেকে ২৭৪ কিলোমিটার পূর্বে ও কক্সবাজার থেকে ২৫৮ কিলোমিটার পূর্বে মায়নমারের হাকহা এলাকা এ ভূকম্পনের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৫।
এ ভূমিকম্প চট্টগ্রাম-কক্সবাজার ও আশপাশ এলাকায় অনুভূত হয়। এর আগে গত ৫ এপ্রিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাতে ৯ টার পরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার এ ভূকম্পন হয়। ঢাকা থেকে কিলোমিটার ৪০৩ উত্তর উত্তর পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানে। ঢাকা. পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...