ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৩ ৮:০৯ এএম

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দ আলম ওরফে ভূট্টো (৪২) নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়।

সৈয়দ আলম ওরফে ভূট্টো কক্সবাজারের টেকনাফ পৌরসভার আউলিয়াবাদ এলাকার মৃত রহমত হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মো. তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer