প্রকাশিত: ০৯/০৩/২০২২ ৩:১০ পিএম

কক্সবাজারে আওয়ামী লীগের প্রতিনিধি সভার মঞ্চ থেকে বিদ্রোহী প্রার্থীদের নামিয়ে দেয়া হয়

কক্সবাজারে আওয়ামী লীগের প্রতিনিধি সভার মঞ্চ থেকে বিগত উপজেলা ও ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের নামিয়ে দেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ মাইকে ঘোষণা দিয়ে তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন।
বুধবার (৯ মার্চ) জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভার মঞ্চ থেকে তাদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে নির্দেশ পেয়ে এসময় মঞ্চে থাকা বিদ্রোহী প্রার্থীদের কয়েকজন কৌশলে নেমে গেলেও কেউ কেউ থেকে যান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, দলীয় মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে তারা শেখ হাসিনার সাথে দৃষ্টতা দেখিয়েছেন। তাদের এই দৃষ্টতা ক্ষমার অযোগ্য। আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশের মঞ্চে চেয়ারে বসার যোগ্যতা তাদের নেই।

পরে তৃণমূল নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থীদের চিহ্নিত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নালিশ করেন। একইসাথে বিষোদগার ঘোষণা করে তাদের দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, বিদ্রোহী প্রার্থীরা দলকে, শেখ হাসিনার নৌকাকে অপমান করেছেন। তারা ক্ষমার অযোগ্য।

সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ধর্ম-বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

সভায় জেলার সাংসদবৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer