উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ৭:৩৯ এএম

কক্সবাজার শহরের স্টেডিয়াম এলাকা থেকে মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় মামুনের পরনে পুলিশের পূর্ণাঙ্গ পোশাক ছিল। তার আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি প্রকৃত পুলিশ সদস্য নন বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ জানায়, তার ব্যবহৃত পোশাক ও পরিচয় দেখে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকল পুলিশ সদস্যের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব ছিল। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডিগলিয়া এলাকায় বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সন্দেহজনক কোনো ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলে তার পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer