উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৩/২০২৩ ৩:১৬ পিএম

কক্সবাজার শহরের দিল্লি কিচেন নামক একটি খাবার হোটেলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আসল ডিবি পুলিশের হাতে ধরা পড়লেন রহমত আলী (৩২) নামের এক যুবক।

সোমবার (২০ মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজারের ঈদগা মাঠ সংলগ্ন দিল্লি কিচেন রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক পেকুয়া উপজেলার খাদিমেরকাটা, ০৩নং ওয়ার্ড এলাকার মৃত আবুল হোসেন পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি জানান, নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে খাবার হোটেলে যায়। সেখানে সে ডিবি পুলিশের পরিচয় দেয় এবং চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে তাকে আটক করে ডিবি কার্যলয়ে নিয়ে আসা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ যুবক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...