ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ৯:৩৮ এএম

কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষের জের ধরে এবার শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। এ সময় পাশ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত কিছু লোক এসে বিএনপি কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে। এসময় কার্যালয়ের পাশে থাকা আমিন নামের এক জনের দোকানে হামলা করে। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের সড়কের পশ্চিমে অবস্থিত বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকাধিন হোটেল নিরিবিলি রস্তোঁরায়ও ভাংচুর চালানো হয়।
দোকানদার আমিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে এসে বিএনপি কার্যালয়ের পাশাপাশি তাঁর দোকানটি ভাংচুর করে। এসময় কিছু মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।

কক্সবাজার পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগের শীর্ষ নেতা একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। বিনা কারণে হঠাৎ হামলা করে কার্যালয় ভাংচুর ছাড়াও কিছু নিরীহ ব্যক্তির দোকান ভাংচুর করে। যা নিন্দনীয়। অথচ কক্সবাজারের পরিস্থিতি শান্ত। বিএনপি কোনভাবে চলমান আন্দোলনে জড়িত নয়।
এর আগে কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে মিছিল সহকারে গিয়ে জেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির কার্যালয় কার্যালয় সহ একটি মসজিদ, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকে মারধর কর ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।সুত্র দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer