ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ১২:১৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। চকরিয়ার বরইতলীর আমতলী নামক এলাকায় এসে একটি মোটরসাইকেলর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আরমান ওরফে শাকিল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী ইসমাইল সিদ্দিকীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনা কবলিতবাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...