উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৪/২০২৩ ৯:৪৭ পিএম

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ায় বজ্রপাতে এক যুবক মারা গেছেন।

শনিবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুনীল বড়ুয়া। তিনি বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।

ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার দুপুরে স্থানীয় একটি খালে এলাকার অন্যদের সঙ্গে কাঁকড়া ধরতে যায় সুনীল বড়ুয়া। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...