ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ৩:০৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নুরুল হুদা (৩৭) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত নুরুল হুদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাপিত খালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে।

শবিবার (৮ জুন) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মধ্যম নাপিত খালী রেললাইনের পাশে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সালা উদ্দিন বাবুল জানান, নিহত নুরুল হুদা প্রতিদিনের ন্যায় লবণ মিলের ট্রাকে লবণ লোড করতে বের হয়।এ সময় বেশ কয়েকটি গাড়ি লোড করা হচ্ছিল, সময় ক্ষেপণ হচ্ছে দেখে বাসায় ফিরে আসে।আসার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে আহত হয় নুরুল হুদা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৫নং ওয়ার্ডের মেম্বার সালা উদ্দিন বাবুল।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer