উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/১২/২০২৪ ৯:১৭ এএম , আপডেট: ০৯/১২/২০২৪ ১:৫৩ পিএম

(৯ ডিসেম্বর) ঢাকায় আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ‘ট্রফি’। কক্সবাজার ও ঢাকায় জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে এই ট্রফি।

২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার নানা জটিলতার মুখে পড়তে হয়েছে এই টুর্নামেন্ট।

তবে বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর, একাধিক দেশ ঘুরে আগামীকাল (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে টুর্নামেন্টটির ট্রফি। যা দেখার সুযোগ পাবেন সমর্থকরাও। কক্সবাজার ও ঢাকায় জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে এই ট্রফি।

১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ২০১৭ সালে লন্ডনের ওভালে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি প্রথমে নেওয়া হবে মিরপুর স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও বোর্ডের কর্মকর্তারা। দর্শকরাও এক ঝলক দেখতে পাবেন ট্রফিটি। ১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে করা হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...